Zum Hauptinhalt springen
YouTube Security VideosAndroid Police: How is this the *best* phone on the market?(04.10.2026 um 19:30 Uhr)
•
Windows Tipps & Securityleat con 26 startet so groß und vielseitig wie nie zuvor(04.10.2026 um 18:20 Uhr)
••
Sichere ProgrammierungA Hemingway Editor alternative that works offline(04.10.2026 um 19:31 Uhr)
•
Sichere ProgrammierungTech Giants Move AI Data Centers into Orbit(04.10.2026 um 19:32 Uhr)
•••
Sichere ProgrammierungStuck Doctor(04.10.2026 um 19:33 Uhr)
•
Sichere ProgrammierungQEMU Arduino emulator dedicated to help Elsie(04.10.2026 um 19:33 Uhr)
•
Sichere ProgrammierungiOS 27 Glass You Can Choose, Measure, and Test(04.10.2026 um 19:33 Uhr)
•
YouTube Security VideosAndroid Police: How is this the *best* phone on the market?(04.10.2026 um 19:30 Uhr)
•
Windows Tipps & Securityleat con 26 startet so groß und vielseitig wie nie zuvor(04.10.2026 um 18:20 Uhr)
••
Sichere ProgrammierungA Hemingway Editor alternative that works offline(04.10.2026 um 19:31 Uhr)
•
Sichere ProgrammierungTech Giants Move AI Data Centers into Orbit(04.10.2026 um 19:32 Uhr)
•••
Sichere ProgrammierungStuck Doctor(04.10.2026 um 19:33 Uhr)
•
Sichere ProgrammierungQEMU Arduino emulator dedicated to help Elsie(04.10.2026 um 19:33 Uhr)
•
Sichere ProgrammierungiOS 27 Glass You Can Choose, Measure, and Test(04.10.2026 um 19:33 Uhr)
•
Intelligence View
⚡ tsecurity.de Intelligence

JS IQ - Level 1 - Part 1

প্রশ্ন ১. JavaScript কী এবং এটি কীভাবে কাজ করে? উত্তর: JavaScript হলো একটি ডাইনামিক, হালকা এবং ইভেন্ট-ড্রিভেন প্রোগ্রামিং ভাষা, যা ওয়েব পেজে ইন্টার‍্যাক্টিভ ফিচ…

Beitrag
0
Seite
0
↗ Quelle (dev.to)
Social ReaktionenReagiere als Erste:r — dein Feedback zählt!

প্রশ্ন ১. JavaScript কী এবং এটি কীভাবে কাজ করে?



উত্তর:



JavaScript হলো একটি ডাইনামিক, হালকা এবং ইভেন্ট-ড্রিভেন প্রোগ্রামিং ভাষা, যা ওয়েব পেজে ইন্টার‍্যাক্টিভ ফিচার যুক্ত করতে ব্যবহৃত হয়। এটি ব্রাউজারে রান করার জন্য JavaScript Engine ব্যবহার করে। উদাহরণস্বরূপ, Chrome-এ V8 Engine এবং Firefox-এ SpiderMonkey।



প্রশ্ন ২. JavaScript-এর ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য var, let এবং const এর মধ্যে পার্থক্য কী?



উত্তর:



Image description



প্রশ্ন ৩. Arrow Function এবং Regular Function-এর মধ্যে পার্থক্য কী?



উত্তর:



i. Arrow Function:




  • this কনটেক্সট প্যারেন্ট অবজেক্টের সাথে বাঁধা।

  • সংক্ষিপ্ত সিনট্যাক্স।



ii. Regular Function:




  • this কনটেক্সট নিজের অবজেক্টের সাথে বাঁধা।

  • আরও বিস্তারিত কোড লিখতে হয়।



উদাহরণ:




// Regular Function
function add(a, b) {
return a + b;
}

// Arrow Function
const add = (a, b) => a + b;






প্রশ্ন ৪. JavaScript-এর == এবং === এর মধ্যে পার্থক্য কী?



উত্তর:





  • == (Loose Equality): ডাটা টাইপ ইগনোর করে শুধু ভ্যালু চেক করে।


  • === (Strict Equality): ভ্যালু এবং টাইপ দুটোই চেক করে।



উদাহরণ:




console.log(5 == '5');  // true  
console.log(5 === '5'); // false






প্রশ্ন ৫. JavaScript-এ Closures কী?



উত্তর:



Closure হলো একটি ফাংশন, যা তার আশেপাশের স্কোপ থেকে ভ্যারিয়েবলের অ্যাক্সেস রাখে, এমনকি সেই স্কোপ শেষ হলেও।



উদাহরণ:




function outerFunction() {
let count = 0;
return function innerFunction() {
count++;
return count;
};
}

const counter = outerFunction();
console.log(counter()); // 1
console.log(counter()); // 2






প্রশ্ন ৬. JavaScript-এ Event Loop কী?



উত্তর:



Event Loop হলো একটি মেকানিজম, যা কলব্যাক কিউতে থাকা কাজগুলো একটার পর একটা প্রক্রিয়া করে। এটি JavaScript-এর single-threaded asynchronous nature ম্যানেজ করে।



ধাপ:




  1. Call Stack

  2. Web APIs

  3. Callback Queue

  4. Event Loop



উদাহরণ:




console.log('Start');
setTimeout(() => console.log('Middle'), 1000);
console.log('End');

// Output: Start -> End -> Middle






প্রশ্ন ৭. JavaScript-এ async এবং await কী?



উত্তর:





  • async: একটি ফাংশনকে asynchronous বানায়।


  • await: একটি প্রমিস রেজল্ভ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে।



উদাহরণ:




async function fetchData() {
const response = await fetch('https://api.example.com/data');
const data = await response.json();
console.log(data);
}
fetchData();






প্রশ্ন ৮. JavaScript-এ Hoisting কী?



উত্তর:



Hoisting হলো একটি প্রক্রিয়া, যেখানে ভ্যারিয়েবল এবং ফাংশন ডিক্লারেশনগুলো স্কোপের শীর্ষে নিয়ে যাওয়া হয়।



উদাহরণ:




console.log(a); // undefined
var a = 10;

console.log(b); // ReferenceError
let b = 20;






প্রশ্ন ৯. JavaScript-এ call(), apply(), এবং bind() এর মধ্যে পার্থক্য কী?



উত্তর:





  1. call(): ফাংশনকে ইনভোক করে এবং আর্গুমেন্ট আলাদাভাবে পাস করে।


  2. apply(): ফাংশনকে ইনভোক করে এবং আর্গুমেন্ট একটি অ্যারে হিসেবে পাস করে।


  3. bind(): নতুন ফাংশন তৈরি করে এবং আর্গুমেন্ট পরে পাস করা যায়।



উদাহরণ:




const obj = { name: 'Ruhul' };

function greet(greeting) {
console.log(`${greeting}, ${this.name}`);
}

greet.call(obj, 'Hello'); // Hello, Ruhul
greet.apply(obj, ['Hi']); // Hi, Ruhul
const boundGreet = greet.bind(obj);
boundGreet('Hey'); // Hey, Ruhul






প্রশ্ন ১০. Promises কী এবং এটি কীভাবে কাজ করে?



উত্তর:



Promise হলো একটি JavaScript অবজেক্ট, যা অ্যাসিনক্রোনাস অপারেশনের সফলতা বা ব্যর্থতার রেজাল্ট রিপ্রেজেন্ট করে।



উদাহরণ:




const promise = new Promise((resolve, reject) => {
let success = true;
if (success) {
resolve('Operation Successful');
} else {
reject('Operation Failed');
}
});

promise
.then((result) => console.log(result)) // Operation Successful
.catch((error) => console.log(error));






প্রশ্ন ১১. JavaScript-এ this কী?



উত্তর:



this হলো একটি কিওয়ার্ড, যা বর্তমান অবজেক্টকে রেফার করে। এটি কনটেক্সটের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।



উদাহরণ:




const obj = {
name: 'Ruhul',
greet() {
console.log(`Hello, ${this.name}`);
}
};

obj.greet(); // Hello, Ruhul






প্রশ্ন ১২. JavaScript-এ Debouncing এবং Throttling-এর মধ্যে পার্থক্য কী?



উত্তর:





  • Debouncing: একটি ফাংশন নির্দিষ্ট সময়ের পরে ট্রিগার হয়।


  • Throttling: একটি ফাংশন একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার ট্রিগার হয়।



উদাহরণ:



Debouncing:




function debounce(func, delay) {
let timer;
return function(...args) {
clearTimeout(timer);
timer = setTimeout(() => func(...args), delay);
};
}






Throttling:




function throttle(func, limit) {
let inThrottle;
return function(...args) {
if (!inThrottle) {
func(...args);
inThrottle = true;
setTimeout(() => (inThrottle = false), limit);
}
};
}






প্রশ্ন 13. JavaScript-এ Prototype কী এবং এটি কীভাবে কাজ করে?



উত্তর:



Prototype হলো JavaScript-এর একটি মেকানিজম, যা অবজেক্টের মধ্যে প্রপার্টি এবং মেথড শেয়ার করার সুযোগ দেয়। প্রতিটি অবজেক্টের একটি prototype থাকে এবং এটি তার প্যারেন্ট অবজেক্টের প্রপার্টি এবং মেথড অ্যাক্সেস করতে পারে।



উদাহরণ:




function Person(name) {
this.name = name;
}

Person.prototype.sayHello = function() {
console.log(`Hello, my name is ${this.name}`);
};

const ruhul = new Person('Ruhul');
ruhul.sayHello(); // Hello, my name is Ruhul






প্রশ্ন 14. JavaScript-এ Event Delegation কী?



উত্তর:



Event Delegation হলো একটি টেকনিক, যেখানে কোনো প্যারেন্ট এলিমেন্টের মাধ্যমে এর চাইল্ড এলিমেন্টের ইভেন্ট হ্যান্ডল করা হয়।



কেন প্রয়োজন:




  • কম মেমরি ব্যবহার।

  • নতুন চাইল্ড এলিমেন্ট যোগ করলেও ইভেন্ট কাজ করবে।



উদাহরণ:




document.getElementById('parent').addEventListener('click', function(event) {
if (event.target && event.target.tagName === 'BUTTON') {
console.log(`Button ${event.target.innerText} clicked`);
}
});






প্রশ্ন 15. JavaScript-এ WeakMap এবং WeakSet কী?



উত্তর:





  • WeakMap: শুধুমাত্র অবজেক্টকে কী হিসেবে ধরে।


  • WeakSet: শুধুমাত্র অবজেক্টকে ভ্যালু হিসেবে সংরক্ষণ করে।



প্রধান বৈশিষ্ট্য:




  • গার্বেজ কালেক্টর অব্যবহৃত অবজেক্ট সরিয়ে দেয়।


  • size, keys(), values() প্রভৃতি নেই।



উদাহরণ:




let weakMap = new WeakMap();
let obj = {};
weakMap.set(obj, 'value');

let weakSet = new WeakSet();
weakSet.add(obj);






প্রশ্ন 16. Currying কী এবং এটি কেন ব্যবহার করা হয়?



উত্তর:



Currying হলো একটি ফাংশনকে একাধিক আর্গুমেন্টের পরিবর্তে এক এক করে আর্গুমেন্ট পাস করার মতো ফাংশনে রূপান্তর করা।



কেন ব্যবহার করা হয়:




  • কোড পুনর্ব্যবহারযোগ্য।

  • ডেটা প্রক্রিয়াকরণ সহজ হয়।



উদাহরণ:




function curry(f) {
return function(a) {
return function(b) {
return f(a, b);
};
};
}

function sum(a, b) {
return a + b;
}

const curriedSum = curry(sum);
console.log(curriedSum(2)(3)); // 5






প্রশ্ন 17. JavaScript-এ Memoization কী?



উত্তর:



Memoization হলো একটি অপ্টিমাইজেশন টেকনিক, যা আগের ফলাফল ক্যাশ করে রাখে এবং একই ইনপুট পেলে তা সরাসরি ফেরত দেয়।



উদাহরণ:




function memoize(fn) {
const cache = {};
return function(...args) {
const key = JSON.stringify(args);
if (cache[key]) return cache[key];
const result = fn(...args);
cache[key] = result;
return result;
};
}

function slowFunction(num) {
console.log('Calculating...');
return num * 2;
}

const fastFunction = memoize(slowFunction);
console.log(fastFunction(5)); // Calculating... 10
console.log(fastFunction(5)); // 10






প্রশ্ন 18. JavaScript-এ Generators এবং Iterators কী?



উত্তর:





  • Generators: ফাংশন, যা function* সিনট্যাক্স ব্যবহার করে এবং yield কিওয়ার্ড দিয়ে একাধিক মান প্রদান করতে পারে।


  • Iterators: অবজেক্ট, যা next() মেথড ব্যবহার করে পরবর্তী মান প্রদান করে।



উদাহরণ:




function* generatorFunction() {
yield 1;
yield 2;
yield 3;
}

const iterator = generatorFunction();
console.log(iterator.next()); // { value: 1, done: false }
console.log(iterator.next()); // { value: 2, done: false }
console.log(iterator.next()); // { value: 3, done: false }
console.log(iterator.next()); // { value: undefined, done: true }






প্রশ্ন 19. JavaScript-এ Object.create() কীভাবে কাজ করে?



উত্তর:



Object.create() একটি নতুন অবজেক্ট তৈরি করে, যা নির্দিষ্ট প্রোটোটাইপ অবজেক্টের সাথে সংযুক্ত।



উদাহরণ:




const parent = { greet: function() { console.log('Hello'); } };
const child = Object.create(parent);
child.greet(); // Hello






প্রশ্ন 20. JavaScript-এ Debouncing এবং Throttling-এর পার্থক্য কী?



উত্তর:



Image description



উদাহরণ:




// Debounce
function debounce(func, delay) {
let timer;
return function(...args) {
clearTimeout(timer);
timer = setTimeout(() => func(...args), delay);
};
}

// Throttle
function throttle(func, limit) {
let inThrottle;
return function(...args) {
if (!inThrottle) {
func(...args);
inThrottle = true;
setTimeout(() => inThrottle = false, limit);
}
};
}






প্রশ্ন 21. JavaScript-এ Promise.all এবং Promise.race কী?



উত্তর:





  • Promise.all: সব প্রমিস সফল হলে একটি একক প্রমিস রেজল্ভ হয়।


  • Promise.race: প্রথম সফল বা ব্যর্থ হওয়া প্রমিসের রেজাল্ট রিটার্ন করে।



উদাহরণ:




const p1 = new Promise((resolve) => setTimeout(resolve, 100, 'One'));
const p2 = new Promise((resolve) => setTimeout(resolve, 200, 'Two'));

Promise.all([p1, p2]).then(console.log); // ['One', 'Two']
Promise.race([p1, p2]).then(console.log); // 'One'


Ähnliche Beiträge
🔍 Verwandte News

Auch interessante Nachrichten JS IQ - Level 1 - Part 1

Thematisch verwandte Begriffe: Level, Part · 6 Treffer

Laden...

Videos werden geladen ...

Laden...

Beiträge werden geladen ...

Laden...

Videos werden geladen ...

Laden...

Beiträge werden geladen ...

Laden...

Videos werden geladen ...

💬 Kommentare werden geladen…
Zum Aktualisieren ziehen
Nächster Beitrag